1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট

চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া শুরু, আগে পাবেন যারা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শুরুতেই ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার সকালে মন্ত্রিপরিষদ মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে। বুস্টার ডোজের জন্য প্রয়োরিটি সেট করা হবে। আগে ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে।

জাহিদ মালেক আরো বলেন, করোনার টিকার আরো এক হাজার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার বুথ রয়েছে।

এ সময় ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর কারো সংক্রমণের খবর এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা যারা নেননি তারা টিকা নিয়ে সুরক্ষিত হয়ে যান। ১১ কোটি টিকা দেওয়া হয়েছে। হাতে আছে ৪ কোটি। আজ আরো ৪০ লাখ আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com