1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছে মাঠে ম্যাচ গড়াবার মাত্র তিন দিন আগে।

১৬ সদস্যের সেই দলে নেই বিশ্বকাপে ব্যর্থ লিটন দাস ও সৌম্য সরকার। বিশ্রাম দেওয়া হয়েছে জানিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও। চোটের কারণে নেই অলরাউন্ডার সাকিব আল হাসানও। একমাত্র নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল এই সিরিজেও অনুপস্থিত।

যে সুযোগে দলে বিশ্বকাপ জয়ী যুবদলের কয়েকজন সুযোগ পেয়েছেন। এদের মধ্যে দু-একজনকে কাল মাঠে দেখাও যেতে পারে।

আগামীকাল দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ঘণ্টা হিসেবে একদিনও বাকি নেই। এখনও একাদশ ঘোষণা করেনি বিসিবি।

বাবর আজমদের বিপক্ষে কেমন হবে একাদশ- এ প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি কৌতূহলের।

বিসিবি সূত্র জানিয়েছে, ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে একাদশ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যাটারদের মধ্যে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন নাজমুল হাসান শান্ত। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ব্যাট হাতে তিনে দেখা যেতে পারে শান্তকে। বিশ্বকাপে ২ ফিফটি হাঁকানো ওপেনার নাঈম শেখের সঙ্গী হতে পারেন সাইফ হাসান।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও আফিফ হাসান ধ্রুবকে খেলানো হতে পারে। তবে বাদ পড়তে পারেন শামীম হোসেন পাটওয়ারী।

উইকেটের পেছনে প্রহরী হিসেবে নুরুল হাসান সোহানের বিকল্প নেই এই সিরিজে। নতুনদের মধ্যে ইয়াসির আলী রাব্বিকেই বেশি পছন্দ এবার নির্বাচকদের।

মিরপুরের স্পিনবান্ধব উইকেটে নাসুম আহমেদ বেশ কার্যকরী। তাছাড়া পাকিস্তানের টপঅর্ডারের সব ব্যাটার ডানহাতি হওয়ায় বাঁহাতি স্পিনার নাসুমেই আগ্রহী হবেন নির্বাচকরা। এছাড়া মিরপুরে প্রয়োজনীয় সময়ে ব্রেক থ্রু এনে দেয়া শেখ মেহেদী হাসানকেও দেখা যেতে পারে। ৫ম বোলার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিংটা পারেন তিনি।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান/শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেকিপার), ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com