1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন, তরুণদের উদ্ভাবনী ভাবনায় উচ্ছ্বাস খুলনার ফুলতলায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। দুই সপ্তাহের যুদ্ধবিরতি: গুলি বন্ধের নির্দেশ ইরানে, তবে ‘ট্রিগারে আঙুল’—চাপা উত্তেজনা বহাল ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশংসনের দাবি, যুদ্ধবিরতিতেও ক্ষোভ কমেনি: ওকাসিও-কর্তেজ হরমুজ প্রণালি কেন্দ্র করে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ট্রানজিট ফি পরিকল্পনায় নতুন বিতর্ক “৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয়—ইরানের দাবি, ১০ দফা প্রস্তাব মানতে বাধ্য ওয়াশিংটন” *অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন* হরমুজ ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেটো দিল চীন-রাশিয়া, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পাল্টা বার্তা—‘বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির জয় হবেই’ হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র উত্তেজনা: ট্রাম্পের ‘সভ্যতার মৃত্যু’ হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা ইরানের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিধি বাড়ালে সহিংসতা কমবে: নৌপ্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিধি আরো বাড়াতে পারলে সহিংসতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নিজ দফতরে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক গামিনী লক্ষ্মণ পিয়ারিস সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ের সহিংসতার কথা বললে অতীতে যেতে হবে। অতীতে ৫০০ কিংবা ৬০০ লোকেরও প্রাণহানির ঘটনা ঘটেছে। আপনারা জানেন দলীয় প্রতীকে নির্বাচন এটা বেশি দিনের না। দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন করছি। গত বছর যেসব সমস্যা ছিল এবার সেসব সমস্যা অনেকটা সমাধানের পথে এগিয়ে গেছে। আগামী বছর নির্বাচনে যখন এ বিষয়টা মাইন্ডসেট হয়ে যাবে। এখনও আমাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব আছে। তবে, দলীয় প্রতীকে নির্বাচনে দায়বদ্ধতা থাকে। সেটা যে দলের প্রতীক হোক না কেন। কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচিত হলে তার দায়বদ্ধতা থাকে না। স্থানীয় সরকারগুলো যেভাবে শক্তিশালী ও কর্মমুখর হচ্ছে সেখানে প্রশাসনিক দায়বদ্ধতার পাশাপাশি রাজনৈতিক দায়বদ্ধতা থাকা উচিত।

সহিংসতা কমিয়ে আনার ব্যাপারে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে। আপনারা জানেন একটা ওয়ার্ডে অসংখ্য সদস্য প্রার্থী থাকেন। তাই নির্বাচনী প্রচারণাটাও অনেক বেশি হয়। ভোট কাস্টিং প্রায় ৯৫ শতাংশ হয়ে যায়। কারণ সর্বশেষ ভোটার কোথায় আছে সেটাও খুঁজে বের করা হয়। কাজেই অনেকগুলো বিষয় এখানে কাজ করে। এত বেশি প্রচারণার মধ্যে কিছু ঘটনা ঘটে যায়। কিছু কিছু ঘটনা তো সীমার বাইরে চলে যাচ্ছে। এগুলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার থাকছে, তারা দেখছে। আমার মনে হয়, যেহেতু আমাদের নির্বাচন ধাপে ধাপে হচ্ছে, একসঙ্গে হচ্ছে না। কাজেই আমাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার যে সদস্য আছে তাদের পরিধি আরো বাড়াতে পারলে সহিংসতা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com