1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেটো দিল চীন-রাশিয়া, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পাল্টা বার্তা—‘বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির জয় হবেই’ হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র উত্তেজনা: ট্রাম্পের ‘সভ্যতার মৃত্যু’ হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা ইরানের *জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি* “ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক

রওশন এরশাদকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ব্যাংকক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ব্যাংককে নেওয়া হচ্ছে। শুক্রবার রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগিব মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার বিকাল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল চিকিৎসা নেবেন তিনি। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com