1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেটো দিল চীন-রাশিয়া, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পাল্টা বার্তা—‘বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির জয় হবেই’ হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র উত্তেজনা: ট্রাম্পের ‘সভ্যতার মৃত্যু’ হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা ইরানের *জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি* “ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এ আহ্বান জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, আগামী ৭ নভেম্বর রোববার বিআরটিএর ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোলহার এবার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হবার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে। ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের খরচ বাড়ার কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভর্তি ও চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীরা। গাড়ি না থাকায় বাড়তি ভাড়া গুণে সিএনজি, মোটরসাইকেল, রিকশায় তারা নিজ নিজে কেন্দ্রে যাচ্ছেন। পরিবহন সংকটে অনেকে আবার হেঁটেই কেন্দ্রে পৌঁছান।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ায় শুক্রবার সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক-শ্রমিকরা। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com