1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বাংলাদেশে ফেরত আসছে শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি, সম্মত ভারত হরমুজ প্রণালি আবারও চালু: যুদ্ধবিরতির পর প্রথম দুই জাহাজ পার, টোল আরোপ ইরানের সন্ত্রাসবিরোধী সংশোধনী আইন পাস: নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম পানছড়িতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন, তরুণদের উদ্ভাবনী ভাবনায় উচ্ছ্বাস খুলনার ফুলতলায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। দুই সপ্তাহের যুদ্ধবিরতি: গুলি বন্ধের নির্দেশ ইরানে, তবে ‘ট্রিগারে আঙুল’—চাপা উত্তেজনা বহাল ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশংসনের দাবি, যুদ্ধবিরতিতেও ক্ষোভ কমেনি: ওকাসিও-কর্তেজ হরমুজ প্রণালি কেন্দ্র করে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ট্রানজিট ফি পরিকল্পনায় নতুন বিতর্ক “৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয়—ইরানের দাবি, ১০ দফা প্রস্তাব মানতে বাধ্য ওয়াশিংটন”

জাতীয় যুব দিবস আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ১ নভেম্বর (সোমবার) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে উদযাপিত হবে জাতীয় যুব দিবস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ ‘জাতীয় যুবদিবস ২০২১’ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

আজ বিকেল ৪ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে এ দিবসের উদ্বোধন করবেন।

এতে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এদিকে, আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ২২ জন আত্মকর্মী ও স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ জন যুব সংগঠকসহ মোট ২৭ জন সফল যুবকে এ বছর জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।

দিবসটির প্রাক্কালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশের যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দিবসটির সকল কর্মসূচির সফলতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com