1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

শেখ হাসিনা পুরো জাতির সম্পদ: কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশ, পুরো জাতির সম্পদ। এ সম্পদ ও শক্তিকে কাজে লাগিয়েই দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ সমৃদ্ধির দেশ, উন্নত দেশ ও শান্তির দেশে পরিণত হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের যত সাফল্য-অর্জন তার সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এসেছে বলে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দীর্ঘ প্রায় ১৮ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করে ও নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, একটি নিম্ন আয়ের দেশ হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী দেশকে মর্যাদা ও সম্মানে বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।

মন্ত্রী বলেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এই দিনটি আমাদের জন্য আনন্দের, খুশির ও অহংকারের। দিনটি আজকে সারা জাতিকে উদ্বেলিত করেছে, উচ্ছ্বাসিত করেছে। সারাদেশে বিপুলভাবে উদযাপিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় সব ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে উন্নয়নের রোল মডেল। যা সারা পৃথিবীতে প্রশংসিত ও নন্দিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com