1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গ্রামকে শহরে রূপান্তর করা হবে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সবপ্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি আমাকে সবসময়ই জিজ্ঞেস করেন সুনামগঞ্জের মানুষ সরকারের সুবিধা পাচ্ছে কি না, তাদের উন্নয়ন হচ্ছে কি না। হাওরবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার দরদ বেশি। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন।

অনুষ্ঠানে ইউএনও আনোয়ার উজজামানের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া।

এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com