1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন মার্কিন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরানোর পথে, ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ বিসিবি নির্বাচন তদন্ত রিপোর্ট জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানে ভূপাতিত এফ-১৫: নিখোঁজ মার্কিন পাইলট জীবিত উদ্ধার, দাবি ট্রাম্পের সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক আজ ইরানে ভূপাতিত F-15 Eagle–এর দ্বিতীয় ক্রু শনাক্ত, উদ্ধার হলেও এখনো সরানো যায়নি

বিদেশে বসেও জিয়া পরিবারের ষড়যন্ত্র থামেনি: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিদেশে বসেও জিয়া পরিবারের ষড়যন্ত্র থামেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনো বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করছে তারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রী। শুক্রবার নিউইয়র্কে সংস্থাটির সদরদপ্তরে বাংলায় ভাষণ দেন তিনি। এরপর রাতে নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। সেখানেই এই আহ্বান জানান সরকারপ্রধান।

বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়া হচ্ছে জিয়া পরিবারের কাজ। তাদের আমলেই দেশ প্রেমিক ও মেধাবীদের হত্যা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যাদের উত্থান অবৈধ, তাদের মুখে অবৈধ সরকার ও গণতন্ত্রের কথা মানায় না। বিএনপির অগণতান্ত্রিক নির্বাচন ক্ষমতা দখলের ইতিহাস নিজেরাই ভুলে গেছে। জনগণ বিএনপির পাশে থাকলে তাদের আন্দোলন করে জনগণ দূর করতো না।

অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে সক্রিয় এমনটা জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা কথা বলব, আমাদের প্রবাসী যারা তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারেন। শুধু আমেরিকাই করবে তা না, আমাদের প্রবাসী আমেরিকানরা যতদূর পারেন, বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।

বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বাংলাদেশে যে নানা ধরনের সুযোগ-সুবিধা করে দিচ্ছে, প্রবাসীদের তা অবহিত করেন বঙ্গবন্ধুকন্যা।

মহামারি করোনার মধ্যে দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে সরকারের নেয়া নানা পদক্ষেপও প্রবাসীদের সামনে তুলে ধরেন সরকারপ্রধান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com