1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

সৌদি জেনারেলকে বরখাস্ত করলেন বাদশাহ সালমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, এক তদন্তে জানা গেছে- সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবি কিছু আইন ভঙ্গ করেন। সরকারি ও বেসরকারি খাতের ১৮ জন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন তিনি। এক তদন্তে তার অনিয়ম ধরা পড়ে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার এক রাজকীয় ফরমানের মাধ্যমে খালেদ আল-হারবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ফরমানে তিনি ব্যক্তিগত স্বার্থে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জালিয়াতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জেনারেল খালেদ আল-হারবির অপকর্মের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন। এছাড়া তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে যারা তার সাথে জড়িত ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com