1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
*শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত কলেজের সশরীরে পরীক্ষা শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাতটি কলেজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সশরীরে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।

এর আগে আগস্ট মাসের ১৮ তারিখ অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে কলেজগুলোর অধ্যক্ষদের সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরে রুটিন প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, শুরুতেই অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ২য় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা হচ্ছে। পরে অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষা কার্যক্রমও সশরীরেই শুরু হবে।

দুপুরে সরেজমিনে ঢাকা কলেজে ঘুরে দেখা যায়, স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে মূল ফটক থেকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এছাড়া হলগুলোতেও আসন বিন্যাসে যথেষ্ট ফাঁকা রেখে বসানো হয়েছে বলে জানা গেছে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে শুরুতে অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের অংশগ্রহণ করানো হলেও পর্যায়ক্রমে সব শিক্ষাবর্ষের পরীক্ষাও সশরীরে স্বাস্থ্যসুরক্ষা মেনে শুরু হবে।

পরীক্ষা কমিটির সদস্য ও কলেজের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা যেন বজায় থাকে সেজন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক নিশ্চিত করে ও বডি থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষার পর শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও যদি কোনো শিক্ষার্থীর অসুস্থতাজনিত কোনো উপসর্গ থাকে তবে তার জন্য আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com