1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

গুরুতর অসুস্থ আম্পায়ার নাদির, লাইভে দোয়া চাইলেন খালেদ মাসুদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

রবিবার হঠাৎ করে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

সেখান থেকেই ফেসবুক লাইভে এসে তার জন্য দোয়া চাইলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

লাইভে খালেদ মাসুদ বলেন, “অনেক দিন পর আমি লাইভে আসলাম। আচমকা লাইভে আসার কারণ আছে। রাজশাহীতে থাকার সময় জানতে পেরেছিলাম যে আমাদের সিনিয়র ক্রিকেটার ও আম্পায়ার নাদির (শাহ) ভাই অসুস্থ, বেশ ভালোই অসুস্থ। উনি হাসপাতালে আছেন।”

তিনি বলেন, “ক্রিকেটে বাংলাদেশের জন্মের পর থেকেই নাদির ভাইয়ের সঙ্গে আমার খেলার সৌভাগ্য হয়েছে। আমাদের অনেক খেলোয়াড় খেলেছে। তার বড় পরিচয় হলো তিনি একজন সাবেক খেলোয়াড়, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও আছে, নিজের বড় ভাই বাদশাহ ভাইও অসাধারণ ক্রিকেটার ছিলেন। আমরা ছোটবেলা থেকে নাম শুনতাম, বাদশাহ ভাই, নাদির ভাই।”

খালেদ মাসুদ আরও বলেন, “নাদির ভাই ছিলেন অসাধারণ স্মার্ট প্লেয়ার, ভালো ব্যাটিং করতেন, ছয় মারতেন। ভালো বোলিংও করতেন। তাকে খেলোয়াড় ও বড় ভাই হিসেবে আমরা তাকে শ্রদ্ধা করতাম। মানুষ হিসেবে তিনি ছিলেন অসাধারণ মনের। আমার মনে হয়, নাদির ভাইয়ের আম্পায়ারিংয়ে যারা খেলেছেন তারা কেউ কোনওদিন তাকে নিয়ে কটূক্তি করেননি, সমালোচনাও নয়। কেউ ভুল করলে তাকে শুধরে দিতেন।”

৬ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করা নাদির বললেন, “আমার শরীর কিছুদিন ধরে খারাপ। আমি হাসপাতালে আছি। আগের থেকে ভালো আছি। আপনারা দোয়া করবেন যেন আমি ভালো হয়ে যাই। আবার যেন মাঠে এসে আম্পায়ারিং করতে পারি বা খেলা দেখি। ইনশাআল্লাহ আগের থেকে ভালো আছি। শুধু আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।”

নাদিরের দৃঢ়তায় মুগ্ধ হয়ে খালেদ মাসুদ লাইভ শেষ করার আগে যোগ করেন, “নাদির ভাই কী শক্তিশালী, কী প্রাণবন্ত। আমাকে এখনই তিনি বলছেন, আমরা রাতে যেখানে ফুটবল খেলি সেখানে রেফারিং করবেন। যারা তাকে চেনেন, তারা জানেন, তিনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com