1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া

ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সহিদ মিয়া নামে প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (২৩ মে) রাতে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদী প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী। এদিকে ঘটনার পর থেকে একই এলাকার বাসিন্দা অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, শিশুটি শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছ॥ ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com