1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা প্রথমবার সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট

জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর ৩১ মার্চ মঙ্গলবার মওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরী।
আসরের শুরুতে শাহীন চৌধুরীর সদ্য প্রকাশিত ‘বাতাসে জ্বলে আগুন’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন করা হয়। এরপর এবছর ‘বাংলা একাডেমি পদক’প্রাপ্ত তিন গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা হলেন- শিশুসাহিত্যে কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, গবেষণায় কবি ডক্টর মুস্তাফা মজিদ এবং কবিতায় জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি মোহন রায়হান।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি নাজমুল হাসান, কবি কামার ফরিদ, কবি আবাম ছালাউদ্দিন, কবি আবদুল মজিদ, কবি কল্যাণ চক্রবর্তী, কবি মিলি হক, কবি বজলুর রায়হান, কবি আবদুল মান্নান, কবি নূরুল হাসান খান, কবি আতিকুল ইসলাম, কবি তৌহিদ আজিজ, কবি শিমুল পারভীন, কবি শহীদুল জয়, কবি লিলি শেঠ, কবি ইউসুফ রেজা, কবি কামরুজ্জামান, নূরুল ইসলাম খোকন, ভানুরঞ্জন চক্রবর্তী, মৌসুমী মৌ, আতিকুজ্জামান খান, শ্যামলী মন্ডল, মোহাম্মদ আবু হানিফা, জয়নাল আবেদীন জয়, মজিদুর রহমান বিশ্বাস, জহুরুল ইসলাম মঞ্জু, দেওয়ান মাসুদা সুলতানা, মোজাফফর বাবু, শিবুকান্তি দাশ, রি হোসাইন, মাহবুবুর রহমান, সাকী আনোয়ার, ফারহানা তানিয়া, কবির ভূঁইয়া, আহমেদ মঈন, মেহজাবিন হক, খান সারওয়ার কবির, খালেদা আক্তার কবিতা, হিমেল ইসহাক, মো. কুতুবুদ্দিন, সাবিনা ইয়াসমিন, সবুজ মনির, এম এ করিম এবং গোলাম মওলা শিকদার। অনুষ্ঠান উপস্হাপন করেন কবি রফিক হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com