1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১২ মার্চ: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-কে সভাপতি করে ১৫ সদস্যবিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকারই এই কমিটির সভাপতি হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।
এর আগে সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অনুপস্থিত থাকায় সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।
সকাল ১০টা ৫৫ মিনিটে অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথম তিনি সংসদ সদস্য হিসেবে অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
অধিবেশন শুরুর আগে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। সংসদের প্রথম অধিবেশন হওয়ায় স্পিকারের চেয়ার ফাঁকা রাখা হয় এবং তার পাশে রাষ্ট্রপতির চেয়ার স্থাপন করা হয়।
এদিকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শেষে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজন করে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি এবং নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।
পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন। সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও আলোচনা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com