1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন নির্বাচন শেষে ঐক্যের ডাক, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় দায়িত্বের বার্তা “এমপি হলে মন্ত্রী পাই, এবার ইনশাল্লাহ প্রেসিডেন্ট পাব” — রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সম্প্রীতির রাজনীতির ইঙ্গিত: কুমিল্লায় সৌজন্য সাক্ষাতে ইতিবাচক বার্তা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে, সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান

দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল কুমিল্লা :
আগামী ১৭ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে—এমন প্রেক্ষাপটে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) এলাকায় কঠোর আইনশৃঙ্খলা অবস্থান ঘোষণা করেছেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাউদকান্দি ও মেঘনায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের জন্য কোনো ধরনের ছাড় থাকবে না।
এক বিবৃতিতে তিনি বলেন, “আজ থেকেই দৃঢ়ভাবে ঘোষণা করছি—দাউদকান্দি ও মেঘনায় কোনো মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা বালুখেকোর ঠাঁই হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে।”
তিনি আরও সতর্ক করে দেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “আমাদের দলের কেউও যদি বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখায়, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,”—জানান তিনি।
ড. মারুফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও প্রভাবশালী চক্রের দৌরাত্ম্যে দাউদকান্দি–মেঘনার সাধারণ মানুষ ভুক্তভোগী। নতুন সরকারের সূচনালগ্নেই অপরাধ দমনে কঠোর বার্তা দিয়ে তিনি প্রশাসনকে কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “একতার শক্তিতেই সম্ভব একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ। আসুন, আমরা সবাই মিলে দাউদকান্দি ও মেঘনাকে একটি সুখী, শান্তিময় ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের প্রাক্কালে এই কঠোর অবস্থান স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দলীয় ভাবমূর্তি শক্তিশালী করার কৌশলগত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com