1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

মোঃ শাহাদাত হোসেন তালুকদার,দাউদকান্দি (কুমিল্লা):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক বিশাল ও শান্তিপূর্ণ নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের নেতৃত্বে আয়োজিত এই গণমিছিলটি দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দোনারচর, গোমতী টোল প্লাজা ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
“ভোট দিব কিসে? ধানের শীষে”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক রাজনৈতিক উদ্দীপনা।
সমাপনী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রদল নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সিনিয়র সভাপতি কেএম মাহবুবুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লায়ন আলমগীর, বিএনপি নেতা সুমন মিয়া, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি, বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলন ও গণসংযোগের মাধ্যমে জনগণের সমর্থন আদায় করেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com