এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তিতাস উপজেলা বিএনপির উপদেষ্টা এবং ড. মোশাররফ ফাউন্ডেশন (যুক্তরাষ্ট্র শাখা)-এর সভাপতি আলামিন সুমনের শ্রদ্ধেয় পিতা, বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিন সাহেবের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ সকালে কানাইনগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং তিতাসবাসী একজন সজ্জন, নীতিবান ও দেশপ্রেমিক অভিভাবককে হারাল।
মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতির স্বাধীনতা অর্জনে সাহসী ভূমিকা রাখা মো. আফাজউদ্দিন আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান তিতাস অঞ্চলে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মরহুমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন,
“বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে আমরা একজন দেশপ্রেমিক ও আদর্শবান মানুষকে হারালাম। তাঁর অবদান ও স্মৃতি তিতাসবাসীর হৃদয়ে চির অম্লান থাকবে।”
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের মৃত্যুতে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।