1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :  দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপাতত দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও দেশে থেকেই শাশুড়ির চিকিৎসা-সেবায় সার্বক্ষণিক যুক্ত থাকতে চান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক উন্নতির চেষ্টা করছেন মেডিকেল বোর্ড। একাধিক জটিল রোগে ভুগলেও সাম্প্রতিক চিকিৎসা কার্যক্রমে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। এর মধ্যেই বিদেশে নেওয়ার আলোচনা নতুন করে শুরু হলেও, নিজ দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যাপারে ব্যক্তিগতভাবে তিনি আগ্রহী বলে জানিয়েছেন।

এদিকে, লন্ডনপ্রবাসী ডা. জোবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে শাশুড়ির চিকিৎসার খোঁজখবর রাখছেন। তিনি নিয়মিত চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং চিকিৎসা সংশ্লিষ্ট সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে।

বিএনপি নেতারা বলছেন, দেশের মাটিতে মা ও ছেলের পরিবারের একসঙ্গে থাকা ও চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়টি নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা দিচ্ছে। দলীয় সূত্রে আরও জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও, আপাতত দেশেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com