1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

ইরানের পক্ষ নিয়ে জাতিসংঘে যে বার্তা দিলো চীন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইরানের ওপর হামলা চালিয়ে ইসরায়েল আরেকটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন চীন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে শুক্রবার (১৩ জুন) চীনের প্রতিনিধি ফু কং এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ‘অভ্যন্তরীণ অখণ্ডতা’ লঙ্ঘনের জন্য ইসরায়েলের প্রতি নিন্দা। ইহুদিবাদীদের কর্মকাণ্ডের পরিণতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী এই প্রতিনিধি আরও বলেন, আমরা ইসরায়েলকে অবিলম্বে সকল ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছি, যাতে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়।

এ সময় সকল ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে ফু কং বলেন, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি কারও স্বার্থেই হবে না।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। কয়েক দফায় কয়েকশ মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। এরমধ্যে কয়েকটি মিসাইল ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও গুরুত্বপূর্ণ শহর তেল আবিবসহ বিভিন্ন স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইরান থেকে মিসাইল হামলা শুরু হতেই নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com