1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

❝ধানের শীষ❞–এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে দাউদকান্দিতে উঠান বৈঠক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

ড. মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে “ধানের শীষ”-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে দাউদকান্দিতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্মানিত আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

“গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষই একমাত্র প্রতীক”—ড. খন্দকার মারুফ হোসেন

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন,

> “আজকের এই উঠান বৈঠক প্রমাণ করে দাউদকান্দি-মেঘনার মানুষ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

 

তিনি আরও বলেন,

> “ড. খন্দকার মোশাররফ হোসেন একজন পরীক্ষিত, দেশবরেণ্য ও ত্যাগী নেতা। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান এই এলাকার মানুষ ভুলে যায়নি। তাঁকেই আবার এই জনপদের কণ্ঠস্বর হিসেবে সংসদে পাঠাতে হবে।”

 

“প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ধানের শীষের বার্তা”

ড. খন্দকার মারুফ হোসেন বলেন,

> “এই নির্বাচন শুধু একজন প্রার্থী বিজয়ের নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং ভবিষ্যৎ নিরাপত্তার নির্বাচন। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,

> “ভয় নয়, লোভ নয়—জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”

 

উপস্থিত ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্য, সাবেক জনপ্রতিনিধি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বক্তারা সবাই এক কণ্ঠে ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে সর্ব শক্তি নিয়ে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনতার ব্যাপক উপস্থিতি

উঠান বৈঠকে স্থানীয় শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে দৌলতপুর ইউনিয়নের পুরো এলাকায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com