1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

৭২ বছরেও শনাক্ত হয়নি ভাষা শহিদ রফিক ও সালামের কবর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভাষা আন্দোলনের ৭২ বছরেও শনাক্ত হয়নি ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ ও আবদুস সালামের কবর। রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থানে আবুল বরকত, আবদুল জব্বার ও শফিউর রহমানের রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেও সন্ধান মেলেনি তাদের দুইজনের কবরের।

ভাষা শহীদ আবদুস সালামের পরিবারের দাবি, ২৫ ফেব্রুয়ারি মৃত্যুর পর পরিবারের উপস্থিতিতেই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সালাম। ৬৫ বছর পর ২০১৭ সালে, শফিউর রহমানের কবরের ডানপাশে দু’টি কবরের পর তার কবরটি শনাক্ত করা হলেও আজও মিলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি।

আর শনাক্তই হয়নি ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদের কবর। তার পরিবার জানায়, আজিমপুরেই তাকে কবর দেয়া হয় তবে আমরা তা এখনও শনাক্ত করতে পারিনি।

প্রশ্ন হলো, জাতির সূর্য সন্তানদের প্রতি কেনো এমন অবহেলা? ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধের গবেষক মুনতাসীর মামুন বলেন, সংরক্ষণ জ্ঞান আমাদের নেই, সচেতনতাও নেই। দেশের ঐতিহ্য রক্ষা করা যে দরকার কর্তৃপক্ষের এই জ্ঞানটাও নেই। অথচ এগুলো হচ্ছে জাতীয় ইতিহাসের অঙ্গ-ঐতিহ্য, আন্তর্জাতিক ভাষাদিবসও তাদের কারণেই হয়েছে।

এদিকে ভাষা শহীদের শেষ চিহ্নটুকু শনাক্তের দাবিপূরণে পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তাদের পরিবার থেকে যদি আমাদের শনাক্ত করে দেয় তবে আমরা সসম্মানে সেটি সংরক্ষণের পাশাপাশি যা যা করার দরকার আমরা সেটি করে দিবো। তবে এখনও পর্যন্ত তাদের পরিবারের কাছ থেকে আমরা এমন কোন বার্তা পাইনি।

পরিবারের দাবি এবং প্রশাসনের প্রতিশ্রুতি; ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণে চাই একে অন্যের সহযোগিতা। যাতে জাতির সূর্য সন্তানদের চেতনা লালিত হয় প্রজন্মে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com