1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার

৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল-বস্ত্র বিতরণ করল বন্ধু উন্নয়ন সংস্থার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৭ বার দেখা হয়েছে

মামুনুর রশীদ, প্রতিনিধি :কুমিল্লার দেবীদ্বারে ৫ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে বন্ধু উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারী সংগঠন। বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর গ্রামে ‘বন্ধু উন্নয়ন সংস্থার’ প্রধান কার্যালয়ে শীতার্তদের মাঝে ওই সামগ্রী বিতরণ করা হয়।
বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম,এ ওয়াদুদ এর সভাপতিত্বে এবং জামাল হোসেন’র সঞ্চালনায় কম্বল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মর্ন ষ্টিল ষ্ট্রাকচার লিমিটেড’র চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জেলা পরিষদ সদস্য মো. বাবুল হোসেন রাজু, অধ্যক্ষ আব্দুস সাত্তার, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমীন প্রমূখ।
স্বাগত বক্তব্যে বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম,এ ওয়াদুদ বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমরা অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল ও শীতবস্ত্রই নয়, দরিদ্র মেধাবী ও শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষার উপকরণ, কর্মহীনদের কর্মসংস্থান, ভ‚মিহীনদের আবাসন, অভাবগ্রস্থদের মাঝে খাদ্য, ঔষধ, চিকিৎসা, দায়গ্রস্থ পিতার কণ্যাদানে সহায়তা, ঈদ-পার্বণে উপহার সামগ্রী, কোরবানী দিতে অক্ষমদের মাঝে মাংস বিতরন করে আসছি। সব চেয়ে উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে দৃষ্টিহীনদের অপারেশনের মাধ্যমে আলোর পথ দেখানো। আমাদের এসব কার্যক্রম দেশের অধিকাংশ জেলা ও উপজেলায় রয়েছে। এ পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সদস্য সহ সারা দেশে বিগত ২০ বছরে প্রায় ১০ হাজার চক্ষু রোগির সেবা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com