1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

৪৮ ঘণ্টার অবরোধে ৩১ যানবাহনে আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে। অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসসহ অন্তত ৩১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ ১৯টি যানবাহন পুড়েছে প্রথমদিন। দ্বিতীয় দিন পোড়ানো হয়েছে ১২টি যানবাহন। এছাড়া, পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

গত রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়। তবে অবরোধ শুরুর আগেই রাজধানীতে বাসে আগুন দেওয়া শুরু করে দুর্বৃত্তরা। এমনকি অবরোধের আগের রাত শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুনের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে মঙ্গলবার (৭ নভেম্বর) বিরতি দিয়ে বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতে ইসলামীও অবরোধ কর্মসূচি দিয়েছে।

অজ্ঞাত স্থান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন। রিজভী বলেন, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com