1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদ পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দক্ষিণে জমে উঠছে মেয়র লড়াই: মুখোমুখি ইশরাক–আসিফ, তৎপর সরকার স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর সময়ের মধ্যে ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, গত বছরের ১৯ মার্চ দেশের ৮টি বিভাগীয় শহরে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। এরপর ১ আগস্ট দেওয়া ফলাফলে দেখা গেছে, ২১ হাজার ৫৬ জন প্রিলিতে উত্তীর্ণ হন।

২০১৯ সালের ২৭ নভেম্বর ২ হাজার ১৬৬টি ক্যাডার পদে নিয়োগে ৪১তম বিএসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সেই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক নিয়োগ হবে ৮৯২ জন। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন। একইসঙ্গে পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন পদে ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নেওয়া হবে।

এ ছাড়াও, তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী পদে ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী পদে ৩৬ জন, সহকারী বন সংরক্ষক পদে ২০ জন নিয়োগ পাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com