1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

৪র্থ দফার অবরোধের শেষ দিনে শেরপুর উপজেলা বিএনপির বিশাল মিছিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত ৪র্থ দফার ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সকাল ৮ ঘটিকা হতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিএনপির পার্টি অফিসে একত্রিত হতে থাকে। এ সময় বিএনপি ও অঙ্গ সগযোগী সংগঠনের নেতাকর্মীগন অফিসের নির্দ্ধারিত জায়গা বাদে রাস্তায় জমা হতে থাকে। সকাল সাড়ে দশ ঘটিকার সময় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল এর নেতৃত্বে বিশ্বরোডের হাসপাতাল মোড়ে এলে কর্তব্যরত পুলিশ মিছিলটি ঘুরিয়ে দিতে চাইলে একটি উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়। পরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের ঐকান্তিক চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। পরে মিছিলটি শেষ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়। পরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে অবস্থান করেন।

এছাড়া শেরপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা নেতৃত্ব দেন তারা হলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ্আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোঃ কাউসার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, কৃষকদলের আহবায়ক আবু সাইদ,শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সররকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি,পৌর মহিলা দলের সভানেত্রী শাহানাজ পারভীন, ছাত্রদল নেতা নসীব ওয়াহিদ প্রান্ত, জাকারিয়া হোসেন বাকী,  কে এম  ফজলে রাব্বী সহ নেতৃবৃন্দ।

এছাড়া ধুনট বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবরোধে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com