1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা সেনানিবাসে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পদোন্নতিপ্রাপ্ত দুই জেনারেলকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দাউদকান্দিতে সাংবাদিক ফরহাদ আহমেদ প্রধানের ওপর হামলা, অভিযোগ দায়ের—তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ড কর্মসূচি আসছে: দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার পাবে বেশি নগদ সহায়তা জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও চাঁদাবাজি বন্ধে মঞ্চ ২৪-এর ছয় দফা দাবি

৩ মাস নয়, ৫ মাসের আমদানির রিজার্ভ আছে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ৩ মাস নয়, ৫ মাসের আমদানি করা যাবে।’

আজ শুক্রবার (২৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সবাইকে কৃষি উৎপাদনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা শুধু নিজেদের চাহিদা মেটাবো না, অনেক দেশকে আমাদের সহযোগিতা করতে হবে। খাদ্যপণ্য দিয়ে আমরা অনেক দেশকে সহযোগিতা করতে পারি।

তিনি বলেন, ‘মানুষের শরীরে যেন পুষ্টি থাকে, সেজন্য মাছ-মাংস-ডিম-দুধ, ফলমূল গবেষণা করে আমরা উৎপাদন বাড়াচ্ছি। আমরা সীমিত জায়গায় দেশের মানুষের চাহিদা পূরণ করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রিজার্ভ খরচ হচ্ছে, সেটা ঠিক। তারপরেও আমি বলব আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ৩ মাস নয়, ৫ মাসের আমদানি করতে পারি। সে পরিমাণ অর্থ আমাদের আছে।’

‘ব্যাংকে টাকা নেই, এমন একটা গুজব ছড়াচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রাখছে। ঘরে টাকা রাখা মানে তো চোরকে সুযোগ করে দেওয়া। চোরের পোয়া বারো।’

‘চোরের হাতে টাকা তুলে দেবেন নাকি ব্যাংকে রাখবেন সেটা টাকার মালিক যারা তাদের ওপরই নির্ভর করে,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি বলব যে ভোগ্যপণ্যের কোনো অসুবিধা হবে না। ইউক্রেন-রাশিয়া থেকে আমরা আমদানি শুরু করেছি। যদিও স্যাংশনের কারণে ডলারে পেমেন্টে অসুবিধা হচ্ছে। আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com