1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

৩০০ ফিট সড়কে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বর্জ্য অপসারণ কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত জনসমাবেশ শেষে সৃষ্ট বর্জ্য অপসারণে মাঠে নেমেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচল সংযোগ সড়ক ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) ও আশপাশের এলাকায় শুরু হয় এই পরিচ্ছন্নতা কার্যক্রম। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি নিজেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় আমিনুল হক বলেন, “মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় নির্দেশনা দিয়েছেন—বিএনপি যা কিছু করবে, তা যেন মানুষের কল্যাণে হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছি।”
তিনি আরও বলেন, জনসমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে বর্জ্য সৃষ্টি হয়েছে, তা দ্রুত অপসারণ করা নাগরিক দায়িত্ব। বিএনপি শুধু রাজনৈতিক কর্মসূচিতেই নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখতে চায়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com