1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

২ মাস পর স্কুল ছাত্রীকে ঢাকা গাজীপুর থেকে  উদ্ধার  কাহারোলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ। ধর্ষক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ধর্ষককে  থানা পুলিশ গ্রেফতার করে শনিবার ২৬ জুলাই সকালে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত আসামি বীরগঞ্জ উপজেলার তথাকথিত ঝাড়বাড়ী নিউজ পোর্টালের পরিচালক ও প্রসাদ পাড়া গ্রামের আরফান আলীর ছেলে মোঃ জাকির হোসেন (২৭)।

উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের  পাইকপাড়া গ্রামের মোঃ নিরব আলীর সতের বছরের কিশোরী মেয়ে সদ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার দ্বিতীয় দিনে অপহরণ হয়।

এ ব্যাপারে কিশোরীর মা আকলিমা খাতুন কাহারোল থানায়  ১৫ মে ২০২৫ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে, মামলার মূল আসামি ধর্ষক জাকির হোসেনকে শুক্রবার বিকেলে  কাহারোল বাজার কদমতলা মোড় থেকে কাহারোল থানার এসআই একেএম সাব্বির হোসেন গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের  পাইকপাড়া গ্রামের মোঃ নিরব আলীর সতের বছরের কিশোরী মেয়ে  ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার দ্বিতীয় দিনে কাহারোল ফিসারি গেটের সামনে থেকে  অপহরণ হলে কাহারোল থানা পুলিশ এজাহার ভুক্ত আসামি মোছাঃ মেরিনা আক্তার মিতু (২৮) কে ২৪ জুলাই  গ্রেফতার ও তার স্বীকারোক্তিতে  কাহারোল থানা পুলিশ মোবাইল প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর জেলার  শ্রীপুর থানা পুলিশের সহায়তায় তেলিহাটা ইউনিয়নের টেপীর বাড়ি পাড়ার মোছাঃ ফিরোজা বেগমের আসামি কর্তৃক ভাড়া বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর ভিকটিম জবানবন্দিতে জানায়, আসামি মেরিনা আক্তার মিতুর সহায়তায় ধর্ষক মোঃ জাকির হোসেন কিশোরীকে বিভিন্ন স্থানে আটক রেখে যৌন নিপীড়নের জন্য  বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনসহ গাজীপুরের নমীর গ্রীন রিসোর্টে  তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে।

কিশোরীর মা আকলিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। প্রথম দিন পরীক্ষাও দিয়েছে, দ্বিতীয় পরীক্ষার দিন সে অপহরণ হয়। আমার নাবালিকা মেয়ের যে এত বড় ক্ষতি করল আমি তাদের কঠিনতম শাস্তির দাবি করছি।

কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন  নিশ্চিত করে জানান, মামলার তদন্ত  ও এজাহার নামীয় আসামির স্বীকারোক্তিতে ঘটনার প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। তদন্ত চলমান সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com