1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

২৮ অক্টোবর ঘিরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নাগরিকদের সতর্ক করলো

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ২৮ অক্টোবর রাজধানী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে দলগুলো সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে রাজধানীবাসী। এদিকে, ২৮ অক্টোবর ঘিরে চলাচলের স্বার্থে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস।

বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সতর্কতা বার্তা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র তাদের বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে বিক্ষোভগুলোতে সংঘর্ষে হতে পারে। আপনাকে বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেয়া বার্তায় আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করা হয় এবং এক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com