1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২৪-২৫ অর্থবছরে আসছে ৮ লাখ কোটির বাজেট : পরিকল্পনা প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকার ২০১৪-২৫ অর্থবছরে ৮ লাখ কোটি টাকার বাজেট প্রনয়ণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকার।

তিনি বলেন, এবারের বাজেট হবে জনগণের বাজেট। হতাশার কিছু নাই। আমরা এক লাখ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করেছি। এবার ইনশাআল্লাহ আমরা ৮ লাখ কোটি টাকার বাজেট করব।

মঙ্গলবার (২ এপ্রিল) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজেট শুধু ভোটের সংখ্যা নয় অঙ্ক নয়। বাজেট শুধু মোট আয়-ব্যয়ের হিসাবও নয়। বাজেট প্রণীত হয় কয়েকটি বিষয় নিয়ে। প্রথম বিষয়টি থাকে একটি সরকারের রাজনৈতিক অভিলাষ, রাজনৈতিক অঙ্গীকার ও মানুষের প্রতি সরকারের যে দায়বদ্ধতা তার উপর। প্রতিটা সরকারের একটা পলিটিক্যাল অ্যাজেন্ডা থাকে। সেই অ্যাজেন্ডাকে অর্থনৈতিকভাবে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য নিয়মতান্ত্রিকভাবে বাজেট দিতে হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা হয়ত আছে কোনো কোনো জায়গায়। তবে এর সঙ্গে আমাদের অর্জনগুলোকেও বিবেচনা করতে হবে। আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, মানুষের চাহিদার ধরন বেড়েছে। একসময় মানুষের ভাত-কাপড়ের দাবি ছিল। এখন মানুষ সুন্দর জীবনযাপনের দাবি করে। এগুলো কিন্তু আমাদের অর্জন। এগুলোর জন্য সরকার কাজ করে যাচ্ছে।

একটা প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন না হলে দু-মুখো সমস্যা হয় বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, একটা আমাদের ইউটিলিটি লেভেলের সমস্যা হয় আরেকটা আমাদের সম্পদের দায়টা বেড়ে যায়। এই দুটোই আমাদের জন্য ক্ষতিকর। এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় সতর্ক আছে, প্রকল্পগুলো যেন বাস্তবসম্মত হয় এবং দ্রুত সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com