1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

২০ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ বুধবার (২০ ডিসেম্বর)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৪তম (অধিবর্ষে ৩৫৫তম) দিন। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১৭৫৭ – রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।
১৭৮০ – ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৯০ – আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়।
১৮৩০ – ইংল্যান্ড, ফ্রান্স, প্রুশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া বেলজিয়ামকে স্বীকৃতি দেয়।
১৯২৩ – লাহোরে হিন্দু-মুসলমান সম্প্রদায়িক দাঙ্গা লাগে।
১৯২৫ – বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ স্থাপিত হয়।
১৯৩৯ – রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে।
১৯৪২ – মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।
১৯৫৭ – সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
১৯৬০ – দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তিফ্রন্ট গঠিত হয়।
১৯৭১ – ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
১৯৭৪ – পর্তুগাল বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
১৯৮৮ – প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
জন্ম
১৫৩৭ – সুইডেনের রাজা তৃতীয় জন।
১৮৪১ – ফার্দিনান্ড ফেরডিনান্ড বুইস্‌ন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অধ্যাপক ও রাজনীতিবিদ।
১৮৬৬ – সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।(মৃ.১৫/১১/১৯২৩)
১৮৯০ – জারস্লাভ হেয়রভসকয়, নোবেল পুরস্কার বিজয়ী চেক রসায়নবিদ ও অধ্যাপক।
১৮৯৪ – অস্ট্রেলিয়ার রবার্ট মেনযিয়েস, অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।
১৯০৫ – বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯১৫ – আজিজ নেসিন, তুর্কি লেখক ও কবি।
১৯১৯ -খালেদ চৌধুরী,বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব। (মৃ.৩০/০৪/২০১৪)
১৯৩১ – বদরুদ্দীন উমর, বাংলাদেশের মার্কসবাদী-লেনিনবাদী লেখক।
১৯৪০ – মুঙ্গারা যামিনী কৃষ্ণমূর্তি ভরতনাট্যম ও কুচিপুড়ি ধারার নৃত্যশিল্পী।
১৯৫৬ – মোহাম্মদ ওউলদ আবদেল আজিজ, মৌরিতানিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
১৯৬৫ – রবার্ট কাভানাহ, স্কটিশ অভিনেতা ও পরিচালক।
১৯৭০ – গ্রান্ট ফ্লাওয়ার, জিম্বাবুয়ের ক্রিকেটার ও কোচ।
১৯৮০ – অ্যাশলি কোল, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৮২ – মোহাম্মদ আসিফ, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৯০ – জোজো, আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
মৃত্যু
১৫৯০ – আম্ব্রইসে পারে, ফরাসি চিকিৎসক ও সার্জন।
১৭৩৭ – চীনের সম্রাট কাংজির মৃত্যুবরণ করেন।
১৯১৫ – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা মুদ্রণের পথিকৃৎ। (জ.১২/০৫/১৮৬৩)
১৯২৯ – এমিলি লউবেট, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।
১৯৫৪ – জেমস হিল্টন, একজন ইংরেজ ঔপন্যাসিক।
১৯৬৮ – জন স্টাইন্‌বেক্‌, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক।
১৯৭৪ – রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। (জ.১৯/০৬/১৮৯৬)
সীতা দেবী, প্রখ্যাত বাঙালি লেখিকা। (জ.১৮৯৫)
১৯৭৯ – সতীশচন্দ্র দাশগুপ্ত, প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক।(জ.১৪/০৬/১৮৮০)
কমলা ঝরিয়া, বিশিষ্ট সংগীত শিল্পী।(জ.৫/০২/১৯০৬)
১৯৮২ – কানু রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত পরিচালক। (জ.১৯১২)
১৯৯০ – মাহমুদুন্নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী
১৯৯১ – সিমন ব্যাক, ফরাসি শেফ ও লেখক।
১৯৯৬ – বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান। (জ.১৯৩৪)
১৯৯৮ – অ্যালেন লয়েড হডজিকিন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও জৈবপদার্থবিদ।
২০০৫ – শাহ আবরারুল হক হারদুয়ী, ভারতীয় ইসলামি পণ্ডিত ও ধর্ম সংস্কারক।
২০০৯ – দীপালি নাগ রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী। (জ.২২/০২/১৯২২)
২০১২ – স্ট্যান চার্লটন, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
২০১৩ – সৈয়দা জোহরা তাজউদ্দীন৷
২০১৪ – মাকসুদুল আলম বাংলাদেশী জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক।
২০১৮ – সরকার ফিরোজ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব।
২০১৯ – স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি, একজন বাংলাদেশি সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা।
২০২১ – অজিত রায়, ধানবাদের বাঙালি সাহিত্যিক। (জ.১৯৬২)

দিবস-
বিশ্ব মানবীয় সংহতি দিবস৷
বর্ডার গার্ড বাংলাদেশ দিবস (বাংলাদেশ)৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com