1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

১৮৬ বিদেশিকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন ইসির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচন দেখার জন্য যে বিদেশিরা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী।

আজ বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে বলেও উল্লেখ করেছেন তারা।

জানা গেছে, পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ৪ জন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইয়ের ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ৬ জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার ২ জন, মুসলিম কমিশন নেপালের দুজন যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসি-এর এক জন, আফ্রিকা হাউজ লন্ডনের ২ জন, বি স্ট্র্যাটেজিক পার্টনারের (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশনের (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) এক জন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) এক জন, শ্রীংলকার মেম্বার অব পার্লামেন্ট এক জন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরামের যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

এ ছাড়া জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অভ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিংয়ের ৩ জন, ব্রিটিশ হাই কমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসের দুজন, আমেরিনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিসের একজন, আমেরিকার এক জন ব্যবসায়ী।

এ ছাড়া অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের দুই জন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকার একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচজন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভের তিনজন, মালয়েশিয়ার তিন বিশিষ্ট জন, দি গোল্ড ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের একজন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির এক জন ইরাকি, একজন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

৫৯ জন সংবাদিকাদের মধ্যে রয়েছে আমেরিকার একজন, ইইউ রিপোর্টার একজন ব্রিটিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেটের একজন, দি ডিল্লি টেলিভিশন লিমিটেডের দুজন, জাপানের দি ইয়োমিরি সিমবানের একজন, ভারতের আজকালের একজন, জাপানের কিওডু নিউজের একজন, ভারতের দি অ্যাসোসিয়েট প্রেসের তিনজন, ভারতের দি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দুজন, জার্মানির এআরডি জার্মান রেডিওর দুজন ও ভারতের আনন্দবাজার পত্রিকার একজন।

এ ছাড়াও জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) এর ৫ জন, নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডর এক জন; ভারতের ডিএসটিভি দার্জিলিং-এর একজন, উত্তরবঙ্গ সংবাদের একজন, দি টেলিগ্রাফর একজন, এএনআইর একজন, এবিপি নিউজর দুজন, আজকাল পাবলিশার্স লিমিটেডের একজন, এবিপি নেটওয়ার্কর ২ জন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডর একজন ও জি মিডিয়ার দুজন; বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চারজন; এরাইজ নিউজর এক ব্রিটিশ; ফ্রান্সের প্যারিস লা মন্ডের একজন; সুইডিশ রেডিওর একজন; এজেন্সি ফ্রান্স প্রেসর (এএফপি) সাতজন; রয়টার্সের দুই ভারতীয়; আল জাজিরার এক ব্রিটিশ; অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন; চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়; এআরডি জার্মান টিভির এক ভারতীয়; কলকাতার সংবাদ প্রতিদিনের একজন; দি ওয়াল কলকাতার একজন; ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বিলজিয়ান একজন সাংবাদিকদের ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। তাদেও মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com