1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট

১৫-১৭ ডিসেম্বর রাজধানীতে যান চলাচলে নির্দেশনা ডিএমপির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে ঘিরে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে দেশি-বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের চলাচল থাকবে। তাদের নিরাপত্তার স্বার্থে এ সময় বিভিন্ন সড়ক বন্ধ থাকবে।

গণপরিবহন ও ব্যক্তিগত যান এসব পথে চলাচল করতে পারবে না। তাই সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বন্ধ থাকবে যেসব সড়ক:
বুধবার (১৫ ডিসেম্বর):

বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাভার স্মৃতিসৌধে যাবেন। এরপর দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় মিরপুর সড়ক বন্ধ থাকবে।

এদিন বিকেলে রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। এসময় শাহবাগ, কাকরাইল, প্রেসক্লাব, রাজউক ও মৎস্য ভবন এলাকার সড়ক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস:

১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার স্মৃতিসৌধে যাবেন। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ফিরবেন। তাদের আসা যাওয়ার এসময় বঙ্গভবন ও গণভবন থেকে গাবতলী-সাভার সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন থেকে ধানমন্ডি ৩২ নম্বর যাবেন। সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল ৯টা ৫০ মিনিটে প্রথমে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর সকাল ১০টায় যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এসময় ফের বঙ্গভবন থেকে আগারগাঁও প্যারেড গ্রাউন্ড এবং গণভবন থেকে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক বন্ধ থাকবে। অনুষ্ঠান শেষে যাওয়ার সময়ও সড়ক বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় বিদেশি অতিথিরাও থাকবেন। তাদের নিরাপত্তার জন্য এসময় সড়ক বন্ধ থাকবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর):

১৭ ডিসেম্বর সকালে ভারতীয় রাষ্ট্রপতি ঢাকার রমনার কালী মন্দিরে যাবেন। সেখানে মন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন এবং কমিটির সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় তিনি দিল্লির উদ্দেশে প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে শাহজালাল বিমানবন্দরে যাবেন। এসময় এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এদিকে বিকেল ৩টায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় বঙ্গভবন থেকে সংসদ ও গণভবন থেকে সংসদের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com