1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

১৫ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ সোমবার (১৫ জানুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৫০ (অধিবর্ষে ৩৫১) দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১২৫৬ – হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।
১৭৫৯ – লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।
১৭৮৪ – স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৩৯ – সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
১৮৭৩ – বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৭৫ – কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
১৮৭৮ – লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
১৯১২ – ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
১৯২২ – নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
১৯৩৪ – ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।
১৯৬০ – নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।
১৯৭২ – বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৭৩ – ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ড রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।
১৯৭৮ – ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।
১৯৭৮ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
১৯৮৬ – চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ – যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধেঁ দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।
১৯৯৭ – ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তিস্বাক্ষরিত হয়।
২০০১ – অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

জন্ম
৩৭ – নিরো, রোমের রাজা।
১৬২২ – মলিয়রের, ফরাসি নাট্যকার।
১৯০৫ – নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব। (মৃ. ১৯৬৩)
১৯০৯ – কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।
১৯১২ – রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক। (মৃ. ১৯৯৭)
১৯১৮ – জামাল আবদেল নাসের, মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি।
১৯২১ – রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক। (মৃ. ১৯৮৫)
১৯২৯ – মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা। (মৃ. ১৯৬৮)
১৯৩৮
চুনী গোস্বামী ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড়। (মৃ. ২০২০)
সুবিমল গোস্বামী, বাংলাদেশী ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়।
১৯৩৯ – হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। (মৃ. ২০২১)
১৯৬৮ – সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী।
১৯৭৮ – রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

মৃত্যু
৬৫৭ – বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.) মৃত্যুবরণ করেন।
১৯৮৮ – নোবেলজয়ী [১৯৭৪] আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজের মৃত্যু।
২০০৪ – মানিক সাহা, বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক।
২০০৯ – তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।
২০১২ – কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।
২০১৬ – ফ্রান্সিসকো এক্স এলার্কন, আমেরিকান কবি ও শিক্ষাবিদ।
২০১৬ – কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com