1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

১৪ বছর পর মিসরের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বকাপের বাকি মাস চারেক। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে আরেকটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়া আর কোচ স্ক্যালোনি এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী নভেম্বরে আফ্রিকা মহাদেশের দল মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজে ব্যস্ত কোচ ও খেলোয়াড়রা। সবগুলো দলই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটা সেরে নিতে চাইছে ২১ নভেম্বরের আগেই।

আর প্রস্তুতি কতটা হলো তা যাচাইয়ে মিসরের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা নিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানাচ্ছে, আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি ও ফুটবলের ফেডারেশনের প্রধান ক্লাউদিও তাপিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের আগে আগামী নভেম্বরে আবুধাবিতে মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

নভেম্বরের কত তারিখে হবে, তা চূড়ান্ত করেনি দুই দেশের ফুটবল এসোসিয়েশন।

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এর প্রতিবেদক গাস্তন এদুল বলেছেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নামার ১০ দিন আগে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে এটাই হবে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ।

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সত্যতা নিশ্চিত করেছেন মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

মিসরীয় সংবাদমাধ্যম ‘এল বালাদ’ এর প্রতিবেদক ইসমাইল মাহমুদ এক টুইটে লিখেছেন, ‘বিশ্বকাপের আগে নভেম্বরে আবুধাবিতে প্রীতি ম্যাচ খেলতে মিসরকে অনুরোধ করেছে আর্জেন্টিনা। বেলজিয়ামও মিসরের সঙ্গে খেলতে চায়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com