1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

১১ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ রবিবার (১১ ফেব্রুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪২তম দিন। বছর শেষ হতে আরো ৩২৩ (অধিবর্ষে ৩২৪) দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১৫৫৬- সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।
১৭৫২ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কর্তৃক যুক্তরাষ্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন।
১৭৯৪ – যুক্তরাষ্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।
১৯১৬ – জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার।
১৯১৯ – জার্মানীর প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।
১৯৩৭ – ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত।
১৯৫৩ – ইসরাইলের সাথে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯৫৩ – গ্রীস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু।
১৯৬৪ – তাইওয়ান ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৯৭৮ – চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা।
১৯৭৯ –
আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয় স্মারকস্তম্ভ হিসাবে ঘোষণা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইের
আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনী’র নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা।
১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

জন্ম
১৮৪৭ – টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।(মৃ.১৯৩১)
১৮৬১ -ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী (মৃ.২৭/১০/১৯০৭)
১৮৮২ – ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, একজন বাঙালি কবি ও ছড়াকার।(মৃ.২৫/০৬/১৯২২)
১৯০২ – গোপাল হালদার, সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।(মৃ.০৩/১০/১৯৯৩)
১৯১৫ – রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৮ – বেভান কংডন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯৪৩ – আসাদ চৌধুরী, বাংলাদেশী লেখক ও কবি।
১৯৪৪ – বুদ্ধদেব দাশগুপ্ত ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি।(মৃ.২০২১)

মৃত্যু
৬৪১ – হেরাক্লিউস, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।
১৬৫০ – রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।(জ.৩১/০৩/১৫৯৬)
১৯৪৮ – সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
১৯৬২ – সজনীকান্ত দাস ভারতের বাঙালি কবি সাহিত্য সমালোচক ও সম্পাদক ।(জ.২৫/০৮/১৯০০)
১৯৭৪ – সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।(জ.১৯০৪)
১৯৭৮ – সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। (জ.১৯০৭)
১৯৮০ – রমেশচন্দ্র মজুমদার ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ। (জ.৪/১২/১৮৮৪)
২০২২ – ভারতীয় বাঙালি অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com