1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদ পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দক্ষিণে জমে উঠছে মেয়র লড়াই: মুখোমুখি ইশরাক–আসিফ, তৎপর সরকার স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা সেনানিবাসে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পদোন্নতিপ্রাপ্ত দুই জেনারেলকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

১০ ডিসেম্বর আ’লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের মাধ্যমে দলটি রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে-ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি।

আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম যেভাবে বিশৃঙ্খলার অপচেষ্টা করেছিল, বিএনপি সেই ধরনের বিশৃঙ্খলা করতে চায়। তারা গাড়ি-ঘোড়া ভাঙচুর, অগ্নি-সন্ত্রাস এবং মানুষের সম্পত্তির ওপর হামলা করতে চায়। তারা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। মানুষ সেটি হতে দেবে না।

তিনি বলেন, ১০ ডিসেম্বর আমাদের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে।

বিএনপির সমাবেশ এবং জঙ্গিগোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠা একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর ঢাকাযর নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com