1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অংশীজনদের মতামত নিয়ে ৭ গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সংশোধন, কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ হরমুজ প্রণালি ঘিরে তীব্র উত্তেজনা: ডোনাল্ড ট্রাম্প-এর অবরোধ ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর 🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির

১০ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ বুধবার (১০ এপ্রিল )। বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০০তম (অধিবর্ষে ১০১তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৫ দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১৬৩৩ – লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু হয়।
১৭১০ – ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়।
১৮১৬ – আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়।
১৮২৫ – হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়।
১৮৩৫ – চার্লস ডারউইন সান্তিয়াগোতে ফিরে আসেন।
১৮৭৫ – মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১২ – আজকের দিনে সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক।
১৯১৯ – মেক্সিকোর খ্যাতনাম বিপ্লবী ইমিলিয়ানো জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন।
১৯৪৬ – ফরাসী সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে।
১৯৭১ – প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।
১৯৭২ – ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।
১৯৭২ – জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭২ – নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান করেন।
১৯৭৩ – লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনজন সংগ্রামী ফিলিস্তিনী শাহাদাত বরণ করেন।
১৯৮২ – ভারতীয় যোগাযোগ উপগ্রহ যা ভারতীয় জাতীয় উপগ্রহ সিস্টেমের অংশ “ইনস্যাট ১এ“ উৎক্ষেপণ করা হয়।
জন্ম
৪০১ – দ্বিতীয় থেওডসিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৫১২ – পঞ্চম জেমস, স্কটল্যান্ডের রাজা।
১৫৮৩ – হুগো গ্রোশিয়াস, ডাচ দার্শনিক ও আইনজ্ঞ।
১৭৫৫ – স্যামুয়েল হ্যানিম্যান, জার্মান বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক ও শিক্ষাবিদ।( মৃ.১৮৪৩)
১৮২৯ – দীনবন্ধু মিত্র, প্রখ্যাত বাঙালি নাট্যকার, নীলদর্পণ নাটকের রচয়িতা। (মৃ. ১৮৭৩)
১৮৪৭ – জোসেফ পুলিৎজার, হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ।
১৮৬৮ – জর্জ আরলিস, ইংরেজ নাট্যকার ও অভিনেতা।
১৮৭৩ – কয়স্টি কালিও, ব্যাংকার, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
১৮৮৭ – বের্নার্ডো হউসায়, নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার শারীরবিজ্ঞানী।
১৮৯৫ – বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সীতা দেবী।(মৃ.১৯৭৪)
১৮৯৭ – ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রাম গান্ধীবাদী নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন।(মৃ.১৯৯০)
১৯০১ – অমিয় চক্রবর্তী, বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। (মৃ.১২/০৬/১৯৮৬)
১৯১৭ – রবার্ট বার্নস উডওয়ার্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।
১৯২৭ – মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নবিদ ও জেনেটিসিস্ট।
১৯২৮ – অশোক মিত্র, ভারতীয় অর্থনীতিবিদ, বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। (মৃ. ২০১৮)
১৯৩১ – নিমাই ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লেখক। (মৃ. ২০২০)
১৯৩২ – কিশোরী আমোনকর, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের খেয়াল, ঠুমরি,ভজন ইত্যাদির কণ্ঠসঙ্গীতশিল্পী। (মৃ.২০১৭)
ওমর শরীফ, মিশরীয় অভিনেতা ও চিত্রনাট্যকার।
১৯৫২ – স্টিভেন ফ্রেদেরিক সীগাল, মার্কিন অভিনেতা, প্রযোজক ও মার্শাল আর্টিস্ট।
১৯৬৩ – ডরিস লেউটারড, তিনি সুইস আইনজীবী, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
১৯৭৩ – রোবের্তো কার্লোস, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।
১৯৮৪ – ম্যান্ডি মুর, মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
১৯৮৫ – বারখাদ আবদি, সোমালীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও পরিচালক।
১৯৮৬- ফের্নান্দো রুবেন গাহো, আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়।
ভিনসেন্ট কোম্পানি, বেলজীয় ফুটবল খেলোয়াড়।
১৯৯০ – অ্যালেক্স পেটিফার, ইংরেজ অভিনেতা।
মৃত্যু
১৫৩৩ – ডেনমার্কের রাজা প্রথম ফ্রেডরিক।
১৮১৩ – জোসেফ লুই লাগরাঙ্গে, ইতালীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ।
১৯৩১ – জিবরান খলিল জিবরান, আমেরিকান কবি, চিত্রশিল্পী ও দার্শনিক।
১৯৫৪ – ওগ্যুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত। (জ. ১৮৬২)
১৯৫৫ – পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ, তিনি ছিলেন ফরাসি যাজক, ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক।
১৯৬২ – মাইকেল কার্টিজ, হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৪ – শামসুন নাহার মাহমুদ, বাংলাদেশী নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক। (জ. ১৯০৮)
১৯৭৯ – নিনো রোটা, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৮৪ – সুমথনাথ ঘোষ, জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।(জ.১৯১২)
১৯৯৫ – মোরারজি দেসাই, ভারতীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী।
২০১৩ – বিনোদ বিহারী চৌধুরী, বাংলাদেশী সমাজ কর্মী।
২০১৩ – রবার্ট জি. এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
২০১৫ – রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯৩০)

দিবস

বিশ্ব হোমিওপ্যাথি দিবস।
আন্তর্জাতিক ভাইবোন দিবস।
স্বাধীনতার ঘোষণাপত্র দিবস, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com