1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির

হিজড়াদের দু’গ্রুপের মারামারি, বেশ কয়েকজন আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর উত্তরায় হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।

হিজরাদের মারধরের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের একটি গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে আরেক গ্রুপের সদস্যদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করছেন। কারো মাথার চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় তারা চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি। মারধরের সময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়।

সংঘর্ষের বিষয়টি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস নিশ্চিত করে বলেন, সকালের দিকে তৃতীয় লিঙ্গের দুটি গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে একটি গ্রুপ অপর গ্রুপের সদস্যদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, আহতরা চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। মামলার এজাহার হাতে পেলে বিস্তারিত অভিযোগ এবং ঘটনা জানতে পারব। যেহেতু ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি সেহেতু এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

প্রাথমিকভাবে হামলাকারী এবং ভুক্তভোগীদের নাম জানাতে পারেননি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ। তিনি বলেন, আমরা এটুকু তথ্য পেয়েছি তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ আরেকটি গ্রুপের সদস্যদের মারধর করেছে। কিন্তু কারা এবং তাদের নাম-পরিচয় কি এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com