বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটি অবরুদ্ধ করার ঘোষণা দেওয়ার পরপরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে এবং শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে তা “মরণফাঁদে” পরিণত হবে। তারা আরও জানায়, প্রণালিতে চলাচলকারী সব জাহাজ তাদের সশস্ত্র বাহিনীর নজরদারির মধ্যে রয়েছে।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, “এ মুহূর্ত থেকে হরমুজ দিয়ে প্রবেশ ও বের হওয়া সব জাহাজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।”
তিনি আরও অভিযোগ করেন, ইরান প্রণালিতে মাইন থাকার অজুহাতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে এবং এটিকে “বিশ্ব চাঁদাবাজি” হিসেবে আখ্যা দেন। ট্রাম্প বলেন, যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে, সেগুলোকে আন্তর্জাতিক জলসীমায় চলাচল করতে দেওয়া হবে না এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে আটকানো হবে।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে এমন পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও জটিল হলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে