1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালি কেন্দ্র করে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ট্রানজিট ফি পরিকল্পনায় নতুন বিতর্ক “৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয়—ইরানের দাবি, ১০ দফা প্রস্তাব মানতে বাধ্য ওয়াশিংটন” *অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন* হরমুজ ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেটো দিল চীন-রাশিয়া, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পাল্টা বার্তা—‘বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির জয় হবেই’ হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র উত্তেজনা: ট্রাম্পের ‘সভ্যতার মৃত্যু’ হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা ইরানের *জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি* “ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক

হরমুজ প্রণালি কেন্দ্র করে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ট্রানজিট ফি পরিকল্পনায় নতুন বিতর্ক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দীর্ঘ সংঘাতের পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই সমঝোতায় মধ্যস্থতা করেছেন শাহবাজ শরীফ।
যুদ্ধবিরতির মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করেছে ইরান ও ওমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, দুই দেশ এই সময়ের মধ্যে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নির্দিষ্ট হারে ফি আরোপে সম্মত হয়েছে। সংগৃহীত অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করার কথাও জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।
সূত্র বলছে, প্রতিটি জাহাজ থেকে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত ফি আদায়ের পরিকল্পনা রয়েছে। তবে এখনো কোনো জাহাজ এই অর্থ পরিশোধ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। আগের তুলনায় বর্তমানে মাত্র ৫ শতাংশ জাহাজ এই রুট ব্যবহার করছে। যদিও পাকিস্তান ও ভারত নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের সঙ্গে পৃথক সমঝোতা করেছে।
এদিকে যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয়। তাদের শর্ত— ইরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে হবে।
তবে এই অবস্থানটি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পূর্বের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ মধ্যস্থতাকারী হিসেবে শাহবাজ শরিফ দাবি করেছিলেন, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে লেবানন প্রসঙ্গে কিছু বলেননি।
যুদ্ধবিরতির পর হোয়াইট হাউস একে নিজেদের কূটনৈতিক ও সামরিক বিজয় হিসেবে তুলে ধরেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ‘অপারেশন এপিক ফিউরি’ নির্ধারিত সময়ের আগেই সফল হয়েছে।
তার ভাষায়, এই সামরিক সাফল্য যুক্তরাষ্ট্রকে শক্তিশালী দরকষাকষির অবস্থানে নিয়ে গেছে, যা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ও সম্ভাব্য দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com