1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

হঠাৎ ভারত সফরে পিটার হাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ ভারত সফরে গেছেন। শুক্রবার দুপুর ১ টা ৫ মিনিটে পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওয়ানা হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছেন।

কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত।

পিটার হাসের দেশত্যাগ নিয়ে এর আগে বহুবার আলোচনা হয়েছে। নির্বাচন সামনে রেখে তার গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে রাজনৈতিক দলগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com