1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী যা করল….

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামীর মানসিক নির্যাতন সইতে না পেরে রেশমা আক্তার নামে ২২ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

রোববার ভোরে উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা কসবার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের শুঁটকি ব্যবসায়ী আলমগীর মিয়ার মেয়ে। তার স্বামীর নাম খাইরুল ইসলাম। তিনি সোনারগাঁও গ্রামের বাসিন্দা।

নিহতের মামা আনোয়ার হোসেন বলেন, প্রায় দুই বছর আগে খাইরুলের সঙ্গে রেশমার বিয়ে হয়। খাইরুল গাজীপুরে একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। বিয়ের পর থেকেই রেশমাকে এড়িয়ে চলতেন তিনি। খারাপ আচরণও করতেন। নিজের অমতে রেশমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ খাইরুলের। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। একাধিকবার সালিশও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।

৬ অক্টোবর ছুটিতে বাড়িতে আসেন খায়রুল। এরপর রেশমাকে মানসিক নির্যাতন করতে থাকেন তিনি। নির্যাতন সইতে না পেরে রোববার ভোরে ঘরে থাকা কীটনাশক সেবনে অসুস্থ হয়ে পড়েন রেশমা। এরপরও শ্বশুরবাড়ির কেউ তাকে হাসপাতালে নেননি। প্রতিবেশী কিশোরকে দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে মারা গেলে খাইরুলসহ পরিবারের সবাই পালিয়ে যান।

মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শেদ বলেন, ছেলেটিকে বুঝিয়ে সংসারটি টেকানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি লাশ হলো।

কসবা থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com