1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়: স্বাধীনতার স্বপক্ষের রিহ্যাব সদস্যবৃন্দ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : ১৫ই আগস্টের নারকীয় হত্যাকান্ডে জড়িত সকল কুশীলবদের ঘৃনাভরে প্রত্যাখান করাসহ অনতিবিলম্বে পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে ফাসিঁর রায় কার্যকর করতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র সর্বত্র এখনো ঘাঁপটি মেরে বসে আছে। ব্যবসায়িক সংগঠনগুলোতে সক্রিয়ভাবে বসে আছে। রিহ্যাবসহ সব সংগঠন থেকে তাদের বিতারিত করে।’

রবিবার ( ২০ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইআরসি হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার স্বপক্ষের রিহ্যাব সদস্যবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এই সব কথা বলেন।

রিহ্যাবের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রকৌশলী এন এম নুর কুতুবুল আলম জহির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার আল আমিন।

আলোচনায় অংশগ্রহণ করেন টুঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজ আল আসাদ,দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. সেলিম,নাইমুল হাসান তপু, কুমিল্লা জেলা(উঃ) স্বেচ্ছসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আনোয়ার, ইঞ্জিনিয়ার-বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জোহা চৌধুরী,ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার সরদার আমীন, তৌহিদা সুলতানা, ডঃ জোহা, লাবিব বিল্লা, শেখ কামাল প্রমুখ।

বক্তারা আরও বলেন, দেশের বৃহত্তম বেসরকারী ব্যবসায়ী সংগঠন রিহ্যাব বর্তমানে পরিচালক পর্ষদে বঙ্গবন্ধুর কটুক্তিকারীসহ সরকার বিরোধী একটি চক্র সক্রিয়। এই চক্রটি বিভিন্নভাবে সরকারের ভাবমুর্তি নষ্ট করছেন। দ্রুতই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবসাবান্ধব রিহ্যাব বিনির্মানে সফল আবাসন ব্যবসায়ীদের মাধ্যমে রিহ্যাব পরিচালনার উপর গুরুত্ব দিতে হবে।

 

আলোচনা শেষে ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার শান্তিকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com