1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয়

স্বদেশের বিরুদ্ধে মানুষ কীভাবে কাজ করে: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, একজন মানুষ যে দেশে জন্মগ্রহণ করেন, সে দেশেরই বিরুদ্ধে কীভাবে কাজ করে তা তার বোধগম্য নয়। তিনি বলেন, বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

পুলিশ সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিন গতকাল সোমবার রাতের অধিবেশনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। অধিবেশনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন মতবিনিময় সভায় অংশ নেন। রাজারবাগে পুলিশ মিলনায়তনে এ সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।

অবৈধ অভিবাসীর প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশের মানুষের এখন আর নৌকায় করে অভিবাসী হিসেবে বিদেশে যাওয়ার মতো অবস্থা নেই। তিনি এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মধ্যে কাজের ক্ষেত্রে এ মতবিনিময় সভা এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উল্লেখ করেন ড. বেনজীর।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা আপনাদের জন্য যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও যায় না। এ ক্ষেত্রে কাজ করার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘের পিসকিপিংয়ের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে তা ধরে রাখতে ধৈর্য্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com