1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে, সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা? দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা বিকেল ৩টায় বিএনপির সংবাদ সম্মেলন, বক্তব্য দেবেন তারেক রহমান ফাঁসির মঞ্চ থেকে সংসদে: ভোটে জয়ী বাবর, পিন্টু ও আজহার ইউনূসের অভিনন্দন বার্তা: তারেক রহমানকে শুভেচ্ছা নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান—সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা

সুপ্রিম কোর্ট বার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর ও আইনজীবীদের আহত করার অভিযোগ এনে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানী শাহবাগ থানায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহকারি সুপারিনটেনডেন্ট মো. রফিকউল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় কায়সার কামাল ছাড়াও সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের নেতা গাজী কামরুল ইসলাম সজল, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, নূরে আলম সিদ্দিকী সোহাগ, মো. কাইয়ুম, মো. সাগর হোসেন, মো. রেজাউল করিম রেজা, মো. উজ্জল হোসেন, মাহবুবুর রহমান খান, রবিউল আলম সৈকত, মো. নজরুল ইসলাম ছোটন, রেদোয়ান আহমেদ রানজিদ, মো. মাহমুদ হাসান, মো. কামাল হোসেন, মো. আনিসুর রহমান ও খালেদ মাহমুদুর রহমান আদনানকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে বারের সম্পাদকের কক্ষ ভাঙচুর এবং এক আইনজীবীকে পিটিয়ে আহত করাসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগ করা হয়েছে।

এদিকে কক্ষ ভাঙচুর ও মারামারি ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত ২২ আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। তবে তাদের অভিযোগ এজহার হিসেবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। বারের বর্তমান সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলালসহ ২২জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় নিয়ে যান অ্যাডভোকেট জেসমিন জাহান করিম। তবে থানা থেকে তাদের অভিযোগ গ্রহণ করা হয়েনি বলে জানিয়েছেন আইনজীবী এহসানুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রদানের রায়ের প্রতিবাদের সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। পরে সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com