1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে আইন পাস, হচ্ছে স্মৃতি জাদুঘর

সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগকর্মী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের চার কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে উপজেলার রাংপানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে মেহেদি হোসেন তমাল, একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নিহাল পাল, নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমেদ এবং কমলাবাড়ি এলাকার জুবায়ের আহসান। চারজনই জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল। তিনি জানান, রাত ১২টার দিকে তারা জৈন্তাপুর থেকে একটি প্রাইভেটকার নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হয়। ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে নেওয়ার চেষ্টা করলে পথে তাদেরও মৃত্যু হয়। রাতেই মরদেহগুলো হাসপাতাল থেকে তাদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামও।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস দিনার, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com