1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অলৌকিক ভাবে জীবন্ত গাছে জ্বলছে আগুন, আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসবঙ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা

সারাবো মডার্ন ফায়ার স্টেশন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

সারাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি। ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১টায় গাজীপুর জেলার সদর উপজেলার গোবিন্দবাড়ীতে স্থাপিত সারাবো ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল, ১১ মডার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ শহিদ আতাহার হোসেন, গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম, গণপূর্ত বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী জনাব স্বপন চাকমা, ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপরিচালক জনাব মোঃ আখতারুজ্জামান, সহকারী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল হক, স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলরগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওয়ারহাউজ ইন্সপেক্টর সিল্টন আহমদের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করে প্রধান অতিথি সারাবো মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন এবং শুভ উদ্বোধন বেলুন উড়ান। তিনি স্টেশন আঙ্গিনায় একটি আমলকি গাছের চারা রোপণ করেন। এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ খালেদ আহসান।

উদ্বোধন অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোঃ শহিদ আতাহার হোসেন, বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক মোঃ শাহজাহান শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “শিল্পঘন এলাকা হওয়ায় সারাবো ফায়ার স্টেশন এই এলাকার অগ্নিনিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে থাকবে বিশ্বের সর্বাধিক উচ্চতার ৬৮ মিটারের টার্ন টেবল লেডারসহ আধুনিক সরঞ্জাম। এই স্টেশনটি এলাকার দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।”

অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সময় ফায়ার সার্ভিসের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০০৯ সালে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি, সারাবো মডার্ন ফায়ার স্টেশনসহ এখন চালু ফায়ার স্টেশনের সংখ্যা হলো ৫০০টি। তিনি মাননীয় মন্ত্রীকে এবং তাঁর মাধ্যমে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com