1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, মধ্যস্থতায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।

শনিবার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী থেকে আত্মগোপন থাকা অবস্থায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অসীমের ধানমন্ডির বাসা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা বাসার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে।

এসময় প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে ব্যারিষ্টার অসীমের খোঁজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার স্ত্রী-সন্তানরা এ সময় বাসায় অবস্থান করলেও ব্যারিষ্টার অসীম বাসায় ছিলেন না।

আজ (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। গত ২ নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে গত ৩১ অক্টোবর থেকে টানা তিনি অবরোধ কর্মসূচিত পালন করে বিএনপির। সেই অবরোধ শেষ হওয়ার দিন আবারও দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা করে।

এদিকে, গতকাল শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ ও সাইবোর্ডে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে, এসব আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধেও দেশে সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com